শিরোনাম
লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন।
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

রিপোটারের নাম / ৬৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসের সহায়তায় ১৯ জুন সোমবার সকাল ১১ টায় সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। এতে পর্যায়ক্রমে ৫ লক্ষ চারা গাছ লাগানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার গাছ লাগানো হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা বলেন, সাতকানিয়া উপজেলায় পর্যায়ক্রমে ৫ লক্ষ গাছ লাগানো হচ্ছে। সাতকানিয়ার সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মাহবুব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর কাশেদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া পৌরসভা শাখার সভাপতি ও সাতকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, ছমদর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ধর, দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ফরহাদুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ