শিরোনাম
তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২৫ মে সোমবার। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পাটগ্রামে গ্রাহকদের মানববন্ধন পোরশায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। অতন্দ্র প্রহরী প্রশাসন।  দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোটারের নাম / ১১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক  : সিলেটে পৌঁছেই এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় হযতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ার করতে যান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ সাথে ছিলেন।

 

এর আগে বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর।

সফরসূচি অনুযায়ী, শনিবার সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। অংশ নেবেন মোনাজাতে।

 

বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষ নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তৃতা করবেন। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ