শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করছে আমলারা : ডেপুটি স্পিকার

রিপোটারের নাম / ৩১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করে আমলারা অন্যায় করেছেন বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চল নিয়ে কোনো টেকসই বা বৈজ্ঞানিক পরিকল্পনা নেওয়া হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা বা লিজ দিয়ে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে।’

তিনি আরও বলেন, ‘হাওড়ের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির চেয়ে তিন গুণ বেশি। ভুয়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ করেন তিনি।’

হাওড়ের প্রকৃত সমস্যা ও কারণ নির্ধারণে একটি ‘স্পেশাল টাস্ক ফোর্স’ গঠনের দাবি জানান কায়সার কামাল।

অনুষ্ঠানে বক্তারা হাওড়ের কৃষক-চাষীদের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;