শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

অনিন্দ্য প্রয়াসের চড়ুই ভাতি ২০২৫ অনুষ্ঠান সম্পন্ন

রিপোটারের নাম / ২৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : শুক্রবার ০৭ই ফেব্রুয়ারি  অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও চড়ুই ভাতি ২০২৫ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

রিনিক মুনের সঞ্চালনায় সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন   এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ,জহিরুল আলম তুহিন, মোঃ রাশেদুল হাসান, ঝুমলি চৌধুরী,হারুন ,অদিতি সাহা ,রিমু দেবী,জান্নাতুল নাঈম প্রমুখ।

অনিন্দ্য প্রয়াসের এডমিন সঞ্জয় চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় এবারও অনিন্দ্য প্রয়াসের উদ্যোগে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে । অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি অনুষ্ঠানটি একটি অনলাইন উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলা। প্রতি বছর এইদিনটির জন্য অপেক্ষা করি সবার সাথে দেখা হয় কথা হয় ভালো লাগে  । সকলের সহযোগিতায় আজকের এই চড়ুইভাতি অনুষ্ঠানটি সফল হয়েছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই চড়ুইভাতিতে বাচ্চাদের চকলেট খেলা ,মহিলাদের হাড়িভাঙ্গা , পুরুষদের বেলুন খেলা সহ বিভিন্ন মজার মজার খেলার আয়োজন করেছে অনিন্দ্য প্রয়াস ।

এইবার চট্টগ্রাম উওর কাট্টলির সাহেব বাবুর বৈঠক খানায় অনিন্দ্য প্রয়াসের চড়ুই ভাতি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনিন্দ্য প্রয়াসের চড়ুইভাতি  অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এইচটি বাংলা।

সংস্কৃতি অনুষ্ঠান ও Raffle ড্র এর মাধ্যমে শেষ হয়েছে চড়ুই ভাতি ২০২৫ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ