শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে এবি পার্টির সাক্ষাৎ।

রিপোটারের নাম / ৫৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে সাক্ষাৎকালে এবি পার্টি নেতৃবৃন্দ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী বর্তমান বা সাবেক বিচারপতিকে সেই কমিশনের প্রধান করা যেতে পারে বলেও তারা পরামর্শ দেন। আজ সন্ধ্যা ৬ টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এবি পার্টিসহ ৪ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক যৌথ বৈঠকে এ মতামত দেন এবি পার্টি নেতৃবৃন্দ।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে এবি পার্টির অভিমত জানতে চাওয়া হলে তারা বলেন, কোন গণপ্রজাতন্ত্রে ব্যক্তি কেন্দ্রিক দিবস বা সাধারণ ছুটি ঘোষণা অনুচিত এটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের পরিপন্থী। এবি পার্টি মনেকরে জাতীয় ব্যক্তিত্বদের অবদান স্মরণ করার আনুসাঙ্গিক ব্যবস্থা থাকতে পারে কিন্তু এই রাষ্ট্র কোন একক ব্যক্তির অবদান নয়। কোন ব্যক্তিকে অতিমাত্রায় পূজনীয় আকারে হাজির করলে আদতে তার অসম্মান ও পতন অনিবার্য হয়ে দাড়ায়।

এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন; এই অন্তর্বর্তী সরকার অন্য যে কোন সরকারের চেয়ে ভিন্নতর। এটা একটি অসাধারণ সরকার যা গণ-অভ্যুত্থান এবং স্বৈরাচারী শাসনের পতনের পরে দায়িত্ব গ্রহণ করেছে। আলোচনা শেষে এবি পার্টি প্রধান উপদেষ্টার নিকট প্রত্যাশা, দাবি ও অঙ্গীকার সম্বলিত ১০ দফা লিখিত প্রস্তাব হস্তান্তর করেন।

আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। দলের সদস্য-সচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্য-সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসময় তাঁর সাথে ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও ফরিদা আক্তার।


এই ক্যাটাগরির আরো সংবাদ