শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে।

রিপোটারের নাম / ৭৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বেবিচক (বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) অনুমোদন দিয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বিমানটি ওই সময় ভোর ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ অবতরণ করবে। একই ফ্লাইট রাত ৯টায় ঢাকা ত্যাগ করবে বলে পরিকল্পনা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের প্রস্তুতি ও সুস্থতার ওপর ভিত্তি করে যাবতীয় সময়সূচি বদলে যেতে পারে।

এই বিশেষ ফ্লাইটটির জন্য কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়া হয়েছে। বিমান হিসেবে ব্যবহৃত হবে বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য আন্তর্জাতিকভাবে ব্যবহারযোগ্য। এর শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার কারণে ঢাকা-লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য এটি উপযুক্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;