শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

আজ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে প্রধান উপদেষ্টা।

রিপোটারের নাম / ৪৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে রাজধানী ঢাকায়। গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বুধবার (৯ এপ্রিল)।

এদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন সেশনে যুক্ত হয়ে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

 

এছাড়া বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন। পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস লাগবে। একইসঙ্গে বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে।

চার দিনব্যাপী এই সামিটে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের প্রথম দুই দিনে বেশ কয়েকটি সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি, দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিতে কিছু বিদেশি ব্যাংক ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত কিছু শিথিলতা ও নতুন জ্বালানি নীতির পরিকল্পনার কথাও জানিয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;