শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের দাবি-দাওয়া  মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।

রিপোটারের নাম / ৪৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : টানা ১০ দিন ধরে করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের দাবি-দাওয়া অবশেষে মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম মাসুদুল হক। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক প্রতিনিধিদের নিয়ে দুপুরে সভায় বসে এ সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।

 

বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে উপস্থিত হয়ে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এস এম মাসুদুল হক।

এসময় তিনি বলেন, ইবতেদায়ি মাদরাসা গুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় ১০ হাজার মাদরাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করে আসছেন।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;