শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

রিপোটারের নাম / ২৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

 

এইচটি বাংলা ডেস্ক : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (এডব্লিউসিআরএফ)-এর নেতৃবৃন্দ।

 

৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নারী ও শিশুদের দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই মানবসম্পদ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য এনএসডিএ অনুমোদিত স্কিল ট্রেনিং সেন্টার স্থাপন, প্রশিক্ষণের মান উন্নয়ন, সার্টিফিকেশন কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়।

 

মতবিনিময়কালে সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, নারী ও শিশুদের টেকসই ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য মানসম্মত দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে। এতে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের শিক্ষা, অধিকার সুরক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

 

এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরী এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং নারী ও শিশুদের দক্ষতা উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন ও এসোসিয়েট মেম্বার মোঃ আবু জাফর দেওয়ানসহ সংগঠনের প্রতিষ্ঠাতা, মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ