শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

এশিয়ান নারী ও অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

রিপোটারের নাম / ৫৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

এইচটি বাংলা ডেস্ক : এশিয়ান নারী ও অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে বেশ কিছু অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের  মোগড়াপাড়া বাজার আজ বুধবার ( ০২ আগষ্ট ) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।

সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শাখার সভাপতি সরদার এম এ মহিন বলেন, ‘আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমাদের উদ্দেশ হল সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের কর্মসংস্থানের ব্যবস্হা করা।’ তিনি বলেন, ‘অসহায় নারী পুরুষদের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের কথা চিন্তা করেই সেলাই মেশিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি।’

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামীযুবলীগের সহসভাপতি মাসুম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া,উদ্ধোধক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন পল্ট্রি এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম খোকন।

স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, ,সাবেক পুলিশ কর্মকর্তা ও সভাপতি সোনারগাঁ শতদল নাট্য ও সমাজ কল্যাণ সংঘ,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিপন সরকার,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির বন্দর শাখার সাধারণ সম্পাদক গাজী শাহ আলম সহ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য নুর মোহাম্মদ শাহেদ চৌধুরী,ফারহান আজম রেশমী, মোহাম্মদ ফরিদ গাজী, ফারজানা আক্তার মুন্নি সহ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ