শিরোনাম
শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন আজ ঐতিহাসিক  মহান ‘মে দিবস’ চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কাঠমুন্ডে অনুষ্ঠিত হলো প্রথম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স- ২০২৪ 

রিপোটারের নাম / ৫০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

 

 

আন্তর্জাতিক রিপোর্ট: নেপালে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স -২০২৪ এর প্রথম অধিবেশন।

১লা জুন শনিবার নেপালের রাজধানী কাটমুন্ডের জয়াগাল বেনকুইট ললিতপুর আন্তর্জাতিক কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নেপালের মহামান্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদায়বপুর থিমি সিটি কর্পোরেশনের মেয়র সুরেন্দ্র শেরেশতা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট নেপালের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রাজু লামা ,সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির মহাসচিব মোঃ আব্দুর রহমান সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ডঃ অনুরুদ্দো সুধাংশু।

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ কামাল, মোহাম্মদ শেখ শাহরিয়ার ।

সার্ক জার্নালিস্ট ফোরাম এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমান্ডে ১লা ও ২রা জুন, ২০২৪-এ আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স এর আয়োজন করছেন।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্যারালাল সেশন ,প্যানেল ডিসকাস ,পেপার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেন।

 

পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক সঞ্চালক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে ত্রিপুরা ,আসাম ও পশ্চিমবঙ্গের ১৭ জন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তি, সাংবাদিক ,কবি সাহিত্যিক, শিক্ষা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য , সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন।

ইতিমধ্যে গত এক বছরে ছয়টি আন্তর্জাতিক কনফারেন্স এর আয়োজন করেছে এই সংগঠন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,নিপেন্দ্র লাল শেরেশতা প্রেসিডেন্ট ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট, নেপাল।


এই ক্যাটাগরির আরো সংবাদ