শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা। 

রিপোটারের নাম / ২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- কামরুজ্জামান সরকার বাবু: নওগাঁর পোরশা উপজেলার ২ নং তেতুলিয়া ইউনিয়ানের পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি-কে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ভালো কাজ করতে টাকা লাগে না; আন্তরিকতাই যথেষ্ট। ছোট বাচ্চাদের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়া, গাছ লাগানো—এরকম আরও অনেক ভালো কাজ রয়েছে যা সমাজকে বদলে দিতে পারে।” তিনি সকলকে নিজ নিজ জায়গা থেকে মানবিক ও সামাজিক ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শাকিল যাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা এবং উপজেলা যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন চৌধুরী, যুবদল নেতা মোঃ আব্দুল জাব্বার, মেন্বার মোঃ রবিউল ইসলাম, সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ