শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী

রিপোটারের নাম / ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে শিয়ালের আক্রমণে সুন্দরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে ঘটনার আকস্মিকতায় পুরো গ্রামে নেমে আসে আতঙ্ক।

 

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, প্রতিদিনের মতো ভোরবেলা বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন সুন্দরী বেগম। ঠিক সেই সময় একটি বন্য শিয়াল হঠাৎ করেই তার দিকে ছুটে এসে নির্বিচারে কামড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় তার। অসহায় অবস্থায় তিনি চিৎকার করে সাহায্য চাইলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গ্রামবাসী প্রাণীটিকে ধরে হত্যা করে।

 

গুরুতর আহত সুন্দরী বেগম বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কাজনক।

এলাকাবাসী জানান, সম্প্রতি কালিহাতীর বিভিন্ন গ্রামে শিয়ালের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কখনো রাত, কখনো দিনের বেলাও এসব বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও বনবিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ঘটনাটি পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

 

 

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ