শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি

রিপোটারের নাম / ২৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

 

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : বি এস এফ এর পুশ ইন যেন থামছেই না। দেশের অন্যান্য সিমান্তের মত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন সিমান্ত এলাকা দিয়ে গত কয়েক দিন থেকে একের পর এক ভারতীয় বিএসএফ এর পুশ ইন অপচেষ্টা অব্যাহত রয়েছে। এতে সিমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে । গত বৃহস্পতিবার ( ৪ জুন)ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী কামাতটারী এলাকা দিয়ে ভারতীয় ১০ নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার পানিশালা সীমান্তের ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এসময় তারা ৫ জন নারী, ৩ জন পুরুষ ও ২ ছেলে শিশুকে ঠেলে দেয়। কিম্তু এতে বাধ সাধে বিজিবির পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা। তারা পুশ ইনের বিষয়টি টের পেলে পিছু হটে বি এস এফ। পরে গত শুক্রবার (৫ জুন) স্থানীয় জনতাসহ দিনভর সিমান্ত এলাকায় কঠোর নজরদারী রাখে বিজিবি । বিজিবির কঠোর অবস্থানের কারণে সিমান্তের নোম্যাস ল্যান্ডে অবস্থানরত নাগরিকদের রাতের আঁধারে সরিয়ে নিয়ে যায় বিএসএফ। এদিকে আবারও গত শনিবার (৬জুন) মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তিকে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

বিজিবি ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, বিকাল আনুমানিক ৫ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর(সাপ্পার বাড়ী) সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৮৫৫ নম্বরের ৫ নম্বর সাব পিলার সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পকেটপাড়া সীমান্ত এলাকা দিয়ে শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে এক ব্যক্তিকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠায়। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক বিজিবিকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবককে বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠাতে দেখা যায়। ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হয়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে ঘটনাস্থল সংলগ্ন কাঁটাতারের বেড়ার একই পথে শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দেন। এ সময় বিএসএফ তাঁকে আবারও ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করে। সর্বশেষ ওই ব্যক্তিকে ভারতের শূন্যরেখার প্রায় ১০০ গজ অভ্যন্তরে অবস্থান করতে দেখা গেছে। একই দিন (শনিবার ৬জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী বিজিবির আওতাধীন ৮১০মেইন পিলারের নিকটবর্তী গোলডাঙা সিমান্ত এলাকায় ভারতীয় ৩০ব্যাটালিয়ন জিগাবাড়ী ক্যাম্পের বিএসএফ জোয়ানেরা বেশ কয়েক জন ভারতীয় নাগরিককে সিমান্তের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন’র(ঠেলে পাঠানোর) জন্য জড়ো করে বলে জানা গেছে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি বিজিবিকে অবগত করলে বিজিবি ও স্থানীয়দের কঠোর নজরদারীর কারণে বিএসএফ পুশ ইন করতে ব্যর্থ হয়। বর্তমানে বিজিবি সিমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে পানবাড়ী বিজিবির কোম্পানি কমান্ডার মো:সুলাইমান সংবাদমাধ্যমকে জানান, গত শনিবার (৬জুন)রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পানবাড়ী বিওপি সংলগ্ন গোল ডাঙা এলাকার সিমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কয়েকজন ভারতীয় নাগরিককে পুশ ইন করতে জড়ো করলে স্থানীয়দের নিকট খবর পেয়ে বিজিবি সিমান্তে যায় এবং স্থানীয় জনতাসহ বি এস এফ এর পুশ ইন অপপ্রচেষ্টা ব্যার্থ করতে সক্ষম হয়। বর্তমানে সিমান্তজ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;