শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাব’র নতুন কমিটিকে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব’র অভিনন্দন

রিপোটারের নাম / ৬৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

 

ছাতক প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব। শনিবার (২১ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব’র সভাপতি তানভীর আহমদ জাকির, সহ-সভাপতি আহমেদ সফির, সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন নির্বাচিত সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে কার্যকরি কমিটির সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ ক্লাবের সকল সদস্যদের কল্যাণ ও মঙ্গল কামনা করে বলেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিকদের ঐক্য আরো সুসংহত হবে বলে আমার বিশ্বাস। ক্লাব নেতৃবৃন্দ আরও বলেন, প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সুষ্ঠু সাংবাদিকতা চর্চা আরো গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উল্লেখযোগ্য সাফল্য, অগ্রগতি গণমাধ্যমে প্রকাশে সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশা ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট নগরীর নয়াসড়কস্থ গোয়িং গ্লোবাল অফিসে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীমকে সভাপতি ও দৈনিক ইনকিলাব ও জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি হিসেবে আবিদুর রহমান (দৈনিক সিলেটের ডাক), সহসভাপতি আনোয়ার সুমন (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক (সিলেট সান) ও আকবর রেদওয়ান মনা (দৈনিক শ্যামল সিলেট), কোষাধ্যক্ষ আলী হোসেন (একাত্তরের কথা), অফিস সম্পাদক ফখর উদ্দিন (আধুনিক কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ (কালবেলা), পাঠাগার সম্পাদক ফারুক আহমদ (জৈন্তাবার্তা), কার্যকরী সদস্য শাব্বির আহমদ (মানবজমিন) ও লবীব আহমদ (আজকের পত্রিকা)।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;