শিরোনাম
শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

কোরবানীর পশু কাটার সময় মারা গেলেন এক যুবক

রিপোটারের নাম / ২৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে কোরবানীর পশু কাটার সময় আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

শনিবার উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ঘটনাটি ঘটে। তিনি একই এলাকার গোলাপ শেখের ছেলে।

 

মৃতের নিকটাত্মীয় মোঃ শরীফ উদ্দীন জানান আব্দুল হাই চাঁদনীমুখা ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। পরক্ষণে প্রতিবেশী খালিদ হোসেনের ডাকে সাড়া দিয়ে তার পশু কোরবানীতে অংশ নেয়। একপর্যায়ে চামড়া ছাড়ানো শেষ হলে তিনি মাংস কাটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন।

 

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তবে সাতক্ষীরা পৌছানোর আগেই পথিমধ্যে আব্দুল হাইয়ের মৃত্যু হয়।

 

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ