শিরোনাম
পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর।
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি

রিপোটারের নাম / ৪৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে “রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট”। ইউরিচ(ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) এবং ডিইআইইডি প্রকল্পের যৌথ উদ্যোগে, বিশ্বব্যাংক ও আইসিটি ডিভিশনের সহযোগিতায় এই সামিটের আয়োজন করা হচ্ছে।

 

 

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরিচ-এর প্রতিনিধি মেহেদী হাসান হৃদয় লিখিত বক্তব্যে জানান, এই সামিটের মূল উদ্দেশ্য হলো তরুণদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং রাজশাহী বিভাগে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা।

 

 

তিনি বলেন, দেশের তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে নতুন উদ্যোগ গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে—এটাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক সাপোর্ট নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং এবং সরকারি সহযোগিতার সুযোগ তৈরি করা হবে।

 

 

সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। কীনোট সেশনে বক্তব্য দেবেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন দেশের একজন খ্যাতনামা ইয়ুথ ইনফ্লুয়েন্সার, যার নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

 

আয়োজকরা জানান, পর্যাপ্ত গবেষণা ও ডাটা অ্যানালাইসিসের অভাবে দেশের অধিকাংশ স্টার্টআপ ব্যর্থ হয়। এই বাস্তবতা বিবেচনায় গবেষণাভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতেই ইউরিচ এই উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে উত্তরবঙ্গ, বিশেষ করে রাজশাহী বিভাগের প্রত্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করাও এই সামিটের অন্যতম উদ্দেশ্য।

 

“স্টার্টআপ আইকন রাজশাহী: এ জার্নি ফ্রম আইডিয়া টু বিজনেস” শীর্ষক এই সামিটে তিনটি সেগমেন্টে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেওয়া যাবে। সেগুলো হলো অডিয়েন্স রেজিস্ট্রেশন,

এবং স্টার্টআপ শোকেসিং রেজিস্ট্রেশন।

 

 

বিজনেস আইডিয়া কম্পিটিশনের বিজয়ীদের জন্য থাকছে মোট ২ লাখ টাকা প্রাইজমানি। রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি ২০২৬।

 

সামিটটি অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। সামিটের সেশন আউটলাইনে থাকছে স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, ইউরিচ ও ডিইআইইডি প্রকল্প পরিচিতি, প্যানেল আলোচনা, কীনোট সেশন, আইডিয়া প্রেজেন্টেশন, ইনফ্লুয়েন্সার টক, ইকোহাট লঞ্চ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ