শিরোনাম
পোরশা থানা এলাকায় মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক ডাকাত  গ্রেফতার  পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতিকে  উত্তরণ ঘটিয়ে উৎপাদনমুখী ও জনবান্ধব অর্থনীতি গড়ে তোলা সম্ভব: সাঈদ আল নোমান আরও একটা সাফ জয়ের দারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য্য ধরে আন্দোলন দমনে কাজ করেছে  ডিএমপি।  রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি : ডা. শফিকুর রহমান মিয়ানমার সীমান্তে ছোড়া গুলিতে আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে। বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে : তারেক রহমান দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন 
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 

মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি :  ‘জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় জেলা শহরের পৌর টাউন হল সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মহিলা বিষয়ক উপ-পরিচালক সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ প্রমুখ।

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারে যুক্ত হয়ে শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থনে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ