শিরোনাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হবে পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বিদায়ী বক্তব্যে কয়েকবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল , দোয়া চান সকলের। পোরশায় বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ চন্দনাইশে খুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রফিকুল ইসলাম
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম / ৩১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল সদস্যরা। আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে বুধবার দপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/১৭ আর হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি ব্রীজের উপর থেকে দুইটি মোটরসাইকেল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এতে নেতৃত্বদেন হাবিলদার মনিরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৩০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পুরিয়া গাজা, একটি পালসার মোটরসাইকেল ও একটি হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নিতপুর গ্রামের আতাবুরের ছেলে সুমন(২২), বালাশহিদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইনতাজুল (৪০) ও গোপিনাথপুর গ্রামের ইজাজুলের ছেলে কাফি (৪০)। এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬বিজিবি নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ