শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক নিহত ।

রিপোটারের নাম / ৪১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় এক বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাস নিধনের নামে দখলদার বাহিনীর নির্বিচার হামলায় প্রতিদিনই প্রাণ ঝরছে অবরুদ্ধ উপত্যকাটিতে। তাদের হামলা থেকে ছাড় পাচ্ছে না শরণার্থী শিবির, এমনকি হাসপাতালও। সবশেষ ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি সাধারণ ফিলিস্তিনির প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।

 

এর মধ্যে গাজার নুসাইরাতে শরণার্থী শিবিরে ছয় শিশু ও পাঁচ নারীসহ ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইদিন গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতাল-সংলগ্ন ইন্দোনেশিয়ান একটি হাসপাতালও ইসরায়েলি হামলার শিকার হয়েছে, যেখানে একাধিক বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। খবর আল জাজিরার।

 

 

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল হামলার শিকার হয়ে আসছে। হাসপাতালটির নার্সিং পরিচালক ডা. ঈদ সাব্বাহ আল জাজিরাকে জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় হাসপাতালটিতে প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

 

 

তিনি বলেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলি খুব দ্রুত গতিতে হাসপাতালের মাত্র ৫০ মিটারের মধ্যে চলে আসে। যাদের আমরা চিনতাম না; এমন কিছু লোক, বিভিন্ন পোশাক পরে এবং অস্ত্র ও স্পিকার নিয়ে হাসপাতালে প্রবেশ করেছিল। তারা হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া এবং তার সহকর্মীদেরকে রোগী এবং চিকিৎসা কর্মীসহ পুরো হাসপাতাল খালি করতে বলেছিল। তারা তাদের ট্যাঙ্কগুলোর পেছনে চলে যেতে বলেছিল। তাদের এই নির্দেশের পরপরই, যেখানে সকল রোগী ও আহতদের সরিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েলি এই অপারেশনে হাসপাতালের ভেতরে ৩০ জন নিহত হয়, যার মধ্যে চারজন স্টাফ সদস্যও ছিলেন। তাদের গুলি করে হত্যা করা হয়।

 

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে কমপক্ষে ৪৪ হাজার ৬১২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫ হাজার ৮৩৪ জন আহত হয়েছে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪ হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ