শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

গাজায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের দুই সেনা নিহত

রিপোটারের নাম / ৪৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত সেনারা হলেন- মেজর (রিজার্ভিস্ট) ইজহাক পেলেদ এবং সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) মোরদেচাই ইসুফ বেন সোয়াম। ইজহাক পেলেদ ছিলেন লজিস্টিক অফিসার। অপরদিকে মোরদেচাই ইসুফ ছিলেন সেনাবাহিনীর ট্রাকচালক। তারা দুজনই সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের ৮১১ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইজহাক পেলেদ সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেইতুনে যাচ্ছিলেন। ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অপরদিকে মোরদেচাই ইসুফ ওই বহরের একটি গাড়ির চালক ছিলেন।

গাড়ি নিয়ে যাওয়ার পথে গাজার মধ্যাঞ্চলে (কথিত) নেতজারিম করিডরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে এ দুজন নিহত ও বাকিরা আহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের যে যোদ্ধা বোমাটি পুঁতেছিলেন তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। সফলভাবে বোমার বিস্ফোরণ ও গুলি ছুড়ে সেখান থেকে নিরাপদে সরে যান ওই হামাস সদস্য।

গতকাল শনিবার এ দুজনের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলা চালানোর পর দখলদার ইসরায়েলের সেনাদের মৃত্যুর সংখ্যা ৩৩৪ জনে পৌঁছেছে। এর আগে ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে আরও তিন শতাধিক সেনাকে হত্যা করেছিল হামাসের যোদ্ধারা।

দীর্ঘ ১০ মাস ধরে গাজায় বর্বরতা চালিয়ে ৪০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তা সত্ত্বেও এখনো হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তারা। প্রায় প্রতিদিনই হামাসের প্রতিরোধের মুখে পড়ছেন ইসরায়েলি সেনারা। আর এ কারণে তারা নতুন করে গাজার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে সরে যেতে নির্দেশনা দিচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ