শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসন যে ঘোষণা দিল ।

রিপোটারের নাম / ৩৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রে যারা গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের এখন থেকে আর করোনার টিকার সনদ দেখাতে হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা ইউএসসিআইএস জানায়, আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ-সংক্রান্ত যেকোনো বা সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে।

 

এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়ার পরিধি বাড়িয়েছেন তিনি। যেসব অভিবাসী টানা দুই বছর কিংবা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তারা এর আওতায় পড়বেন।

 

এছাড়া ট্রাম্প ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন।

 

তবে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কীভাবে কার্যকর করতে চান, তা এখনো স্পষ্ট নয়। কারণ, জন্মসূত্রে নাগরিকত্বের এ সুবিধা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ