শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি’র ইফতার মাহফিল

রিপোটারের নাম / ৩০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি: জুলাইয়ের শহীদ পরিবার, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (২৮ মার্চ) বনজৌর রেস্টুরেন্ট, গোল্ডেনপ্লাজা, সিডিএ এভিনিউ (জিইসি মোড়) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, এনসিপি নতুন পলিটিক্যাল কালচারকে ধারণ করতে পারবে। এনসিপি নারীদের সামনে নিয়ে এসেছে যেটা নয়া রাজনীতির বন্দোবস্তেরই অংশ। এনসিপি নারীদের ইনক্লুসিভিটি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরী’র চার্জশিট থেকে অনেক অপরাধীর নাম বাদ পড়েছে। এইসব নিয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

 

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমদুর রহমানের উপর যে অত্যাচার হয়েছে তার বিচারের দাবী জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব স্বৈরচারের দোসর মুক্ত করতে ছাত্রদের ভূমিকা ছিলো অপরিসীম।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাসের মাধ্যমে বাংলাদেশের সংস্কার কাঠামোর যে পরিবর্তন তার বিরোধিতা করার অর্থই ফ্যাসিবাদ কাঠামোকে টিকিয়ে রাখা। ৭২ এর সংবিধানের প্রতি রাজনৈতিক দলগুলো যে ফ্যাটিশ, তা দিয়ে জনবান্ধব রাষ্ট্র তৈরি করা সম্ভব না। গণঅভ্যুত্থান চলমান। দেশের মানুষ বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে বোঝাপড়া করার চেষ্টা করলে তা কখনো মেনে নিবে না। রাষ্ট্রে সংস্কারের জন্যে আবার প্রাণ দিতে হয় তাহলে আমরা আবার রাস্তায় নেমে আসব। তবুও সংস্কার এনেই ছাড়ব।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, গণহত্যার সাথে জড়িতদের ঠিকঠাক ভাবে বিচার না করলে রাষ্ট্রের ন্যায়বিচার কায়েম হবে না। ৭১ এর পরবর্তী সময়ে আমরা যুদ্ধাপরাধ প্রশ্নটাকে ঠিকঠাকভাবে মোকাবেলা করতে না পারায় ১৪তে গণজাগরণ মঞ্চ তৈরি হয়। তিনি আরও প্রশ্ন ছুঁড়ে বলেন, যদি ২৪ এর আওয়ামীলীগের বিচার আমরা করতে না পারি, নিকট ভবিষ্যতে আরও একটা গণজাগরণ মঞ্চ হবে না তার নিশ্চয়তা কি? আওয়ামী বিচার না করা মানে রাষ্ট্রে নৈরাজ্য পরিস্থিতি জিইয়ে রাখা। বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যে আওয়ামীলীগের বিচার করতে হবে।

 

জুলাইয়ের শহীদ উমরের মা বলেন, আমাদের ছেলেদের হত্যার বিচার এখনো হয়নি। তাদের ক্ষমতার জন্যে আমার হীরের টুকরার ছেলেকে মেরে ফেলেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আমাদের সন্তানের বিচার না করে আমরা নির্বাচন চাই না।

 

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংগঠক মোহাম্মদ এরফানুল হক, মোঃ রাফসান জানি রিয়াজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.