শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলার পটিয়া, বোয়ালখালী ও চন্দনাইশ থানার ওসি পদে রদবদল আনা হয়েছে।

রিপোটারের নাম / ৭৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার বোয়ালখালী ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল আনা হয়েছে। পাশাপাশি পটিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান। সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে বদলি করে চন্দনাইশ থানায় নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।

 

সম্প্রতি পটিয়া এলাকায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে, যিনি নিষিদ্ধ ঘোষিত কমিটির নেতা ছিলেন বলে জানা গেছে। সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনভর অবরোধ চলায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছায়।

 

ঘটনার পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য চন্দনাইশ থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে।

 

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দক্ষতা নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.