শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা শিল্প কলা একাডেমিতে জুলাইয়ের বর্ষপূর্তি আয়োজন।

রিপোটারের নাম / ৬৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি  : জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের আহত ও নিহতদের সম্মাননা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওয়ারিয়র্স অব জুলাই। শনিবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রামের মুখপাত্র কাজী আমির হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীরপ্রতীক বলেন, জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশ আজীবন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা ত্যাগী।  দেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদা সমুন্নত রেখে সুযোগ-সুবিধা নিশ্চিত করবে, করুনা করে নয়।

রাষ্ট্রীয় ভাবে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে ইতোমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় এ অধিদপ্তরের জন্য ২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ‘আহত যোদ্ধারা’ আজীবন সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। ইত্যিমধ্যে জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা ‘এ’, ‘বি’ এবং ‘সি’- এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজের দেশের মানুষের উপর গুলি চালিয়েছে। ক্যাম্পাসগুলোকে রণক্ষেত্র কেন্দ্র, ভিন্নমত দমনের কেন্দ্র বানিতেছে। আমরা ক্যাম্পাসগুলোকে গবেষণার কেন্দ্র বানাতে চাই।

সেসময় ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী,শহিদ ইসমামের ভাই মো. মুহিব, ‘জুলাই যোদ্ধা’ রাকিবুল ইসলাম সহ ১৩ জন নিহতের পরিবারের সদস্যবৃন্দ।

এসময় জুলাইয়ে নিহত ১৩ জন শহীদ ও ৪০০ জন আহতদের সম্মাননা প্রদান করা হয়। জুলাইয়ে যে সকল হাসপাতালগুলো শিক্ষার্থীদের সাহায্য এগিয়ে এসেছে সেসকল হাসপাতালকেও সম্মাননা প্রদান করে ওয়ারিয়র্স অব জুলাই। শহীদের স্মরণে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.