মুহাম্মদ আরফাত হোসেনঃ মানুষ মানুষের জন্যে আপনার ১ টি টাকায় বেঁচে যাবে ১টি প্রাণ। চন্দনাইশ উপজেলার হাশিমপুর ছৈয়দাবাদের প্রবাসী কবির পক্ষাঘাতে আক্রান্ত হয়ে দীর্ঘ ২ বছর ধরে মৃত্যুর প্রহর গুণছে। অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না। অসহায় কবির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তবানদের নিকট। সরেজমিনে গিয়ে জানা যায়, ছৈয়দাবাদ জোড়াপুকুর পাড় এলাকার মৃত আলী আহমদের ছেলে প্রবাসী মো. নুরুল কবির (৬৬) ২ বছর মালয়েশিয়া থাকার পর ২০১৯ সালে অসুস্থ হয়ে দেশে ফিরে আসে। ২০২১ সালে মে মাসে সে ব্রেইন স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্থ হয়ে সংসারের বোঝা হিসেবে দিনাতিপাত করছে। স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সংসারের রোজগার করার মতো কেউ না থাকায় তার স্ত্রী ছেনুয়ারা বেগম (৬০) বৃদ্ধ বয়সে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে সংসারের ঘানি টানতে হিমশিম খাচ্ছে। নিজস্ব কোন জায়গা-জমি না থাকায় ছেলে মেয়েরা অর্থাভাবে পড়ালেখা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কবিরের চিকিৎসার ব্যয়ভার চালাতে অক্ষম পরিবারটি দীর্ঘ ২ বছরের অধিককাল ধরে চিকিৎসার অভাবে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গোনছে কবির এ অসহায় পরিবারটিকে সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের মহৎ, হিতৈষী ব্যক্তিদের কাছে অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা। তার বিকাশ ও নগদ মোবাইল নং- ০১৮২৩-৬৭১৬৮৫ ।
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.