শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

চন্দনাইশে এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের বিদায় ও শতবর্ষ পূর্তি উদযাপন

রিপোটারের নাম / ৩৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চন্দনাইশে এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের বিদায় ও শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (বুধবার) সকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা, শিক্ষার্থীদের পোশাক বিতরণ, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। উদ্বোধক ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী অভি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব ) মো. আবুল কালাম। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য মো. বেলাল উদ্দিন চৌধুরী ও প্রাক্তন ছাত্র লোকমান গণি বাবুলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তার। এসময় বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুখতোষ সিংহ ও কাজী মো. এনায়েত উল্লাহর বিদায় সংবর্ধনা দেন শিক্ষার্থীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ