শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

চন্দনাইশে জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীনের ৫০ হাজার ইফতার সামগ্রী বিতরণ শুরু

রিপোটারের নাম / ৪৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, জেসিকা গ্রুপের চেয়ারম্যান, কক্সবাজার রামাধা আবাসিক হোটেলের এম.ডি জসিম উদ্দীন আহমেদ চন্দনাইশে ৫০ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন। ১৬ মার্চ (শনিবার) দুপুরে বৈলতলী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান এস এম সায়েমের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান, কক্সবাজার রামাধা আবাসিক হোটেলের এম.ডি জসিম উদ্দীন আহমেদ। তিনি বলেন, মাহে রমজানে অসহায় পরিবারে সদস্যদের ইফতারের সু-ব্যবস্থার জন্য চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৫০ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। প্রথম পযার্য়ে বৈলতলীতে সাড়ে চার হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন। প্রতিটি প্যাকেটে চনা, ছিড়া, চিনি, লবণ, আলু, পিয়াঁজ, ডাল, সেমাইসহ ১০ কেজি পরিমাণ পণ্য রয়েছে। তিনি মানবিক কর্মকান্ড চালিয়ে যাবেন। ১০০ অসহায় পরিবারের মেয়ের বিয়ে নিজ খরচে সম্পন্ন করবেন। শতাধিক মসজিদ, মাদ্রাসায় অনুদান দেয়ার পাশাপাশি বড় ধরনের রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্ব নিবেন। বিগত বন্যায় কয়েক হাজার পরিবারে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান। তার এই মানবিক কর্মকান্ড বেচেঁ থাকা পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ