শিরোনাম
লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে। 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

চন্দনাইশে সড়ক কেটে পুকুর খননে বাধাঁ দেয়ায় হত্যার হুমকি

রিপোটারের নাম / ১০০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশ উপজেলার হাশিমপুর খুনিয়া পাড়া এলাকায় চলাচলের সড়ক কেটে পুকুর করাকালে বাধাঁ প্রদান করায় প্রাণে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। জানা যায়, মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়ার সাংবাদিক আরফাত হোসেনের বাড়ীর সামনে চলাচলের সড়ক ঘেঁষে পুকুর খনন করার বিষয়ে তার পিতা খায়ের আহমদ বাঁধা প্রদান করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন । ৯ মে সহকারী কমিশনার(ভুমি)’র নির্দেশে তার কার্যালয়ের সার্ভেয়ারসহ কয়েকজন এসে পরিমাপ করে অভিযোগের সত্যতা পাই। এতে বিবাদী কাঞ্চন মিয়া ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আরফাত ও তার পরিবারের সদস্যদের জীবনে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে ৯ মে সাংবাদিক আরফাত হোসেন বাদী হয়ে একই এলাকার কাঞ্চন মিয়া ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করে। থানা অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করবে বলে জানা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ