শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

চন্দনাইশে স্ত্রীকে জবাই করে হত্যা ছুরিকাঘাতে আপন মাও গুরুতর আহত

রিপোটারের নাম / ৩৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে অভাব অনটনের কারণে মানসিক বিপদগ্রহস্থ হয়ে যুবলীগ নেতা জমির উদ্দীন নিজ স্ত্রীকে জবাই করে হত্যা করে। গলায় চুরি ধরে জিম্মি করে রাখে আপন মা শামসুন নাহারকে। গতকাল ২৮ অক্টোবর (সোমবার) বিকেলে হঠাৎ করে হাশিমপুর ছৈয়দাবাদের মৃত নাসির উদ্দীন চৌধূরীর ছেলে জমির উদ্দীন অভাব অনটনের কারণে মানসিকভাবে বিগদগ্রস্থ হয়ে নিজের বাসভবনে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে নিজ স্ত্রী, ২ সন্তানের জননী বিউটি বেগম (৩০)কে জবাই করে হত্যা করে। পরে নিজ মা শামসুন নাহার (৫৩)কে গলায় ছুরি ধরে অবরুদ্ধ করে রাখে প্রায় ৪ ঘন্টাকাল। খবর পেয়ে থানা পুলিশ চন্দনাইশের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের টিম যৌথভাবে অভিযান চালিয়ে দীর্ঘ ৫ ঘন্টা পর রাত সাড়ে ৯টায় ঘরের দরজা ভেঙ্গে শামসুন নাহারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘাতক জমিরকেও আটক করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ, চন্দনাইশের দায়িত্বরত সেনাবাহিনী ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর ঘাতক জমির ও অবরুদ্ধ শামসুন নাহারকে উদ্ধার করতে সক্ষম হয়। এবং বিউটি আকতারের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ