শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন- বিষ্ণুযশা চক্রবর্ত্তী আহ্বায়ক, কৃষ্ণ চক্রবর্ত্তী সদস্য সচিব

রিপোটারের নাম / ৫৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা কমিটির মেয়াদ গত ১১ সেপ্টেম্বর ২ বৎসর পূর্ণ হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটোর আবেদনের পেক্ষিতে সন্মেলন করার জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকরী কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়। এতদসত্বেও সন্মেলন করা সম্ভব না হওয়ায় চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বাতিল পূর্বক ১৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন বিষ্ণুযশা চক্রবর্ত্তী কে আহবায়ক ও কৃষ্ণ চক্রবর্ত্তী কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। আহবায়ক কমিটির সদস্যরা হলেন- বলরাম চক্রবর্ত্তী, সমীরণ দাশ তপন, কুমার রায় চৌধুরী, অমিতাভ চৌধুরী টিটো, প্রকৌশলী ভবশংকর ধর, বাবু দাশ বাবলু, তপন চক্রবর্ত্তী, গোপাল কৃষ্ণ ঘোষ, সৌরভ দাশ শুভ্র, মিটন মহাজন, রূপন সুশীল, কাজল মিত্র, অজয় দত্ত, পরিমল মহাজন, সুশান্ত চক্রবর্ত্তী, অলক কুমার দে, রত্নজিৎ ধর, বিধান দত্ত, নটর দেব রায়, দেবু দাশ, দিলীপ সুশীল, মধুসূধন দেব, জয়রাজ শীল। জেলা পূজা উদযাপন পরিষদের সুপারিশক্রমে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ নব গঠিত চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সন্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং যাবতীয় কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;