শিরোনাম
পোরশা থানা এলাকায় মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক ডাকাত  গ্রেফতার  পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতিকে  উত্তরণ ঘটিয়ে উৎপাদনমুখী ও জনবান্ধব অর্থনীতি গড়ে তোলা সম্ভব: সাঈদ আল নোমান আরও একটা সাফ জয়ের দারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য্য ধরে আন্দোলন দমনে কাজ করেছে  ডিএমপি।  রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি : ডা. শফিকুর রহমান মিয়ানমার সীমান্তে ছোড়া গুলিতে আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে। বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে : তারেক রহমান দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন 
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

চন্দনাইশ দোহাজারীতে ডিভাইডার স্থাপনের কাজ শুরু

রিপোটারের নাম / ৫২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আরফাত হোসেন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে ২৩৬ ফুট দৈর্ঘ্যের ডিভাইডার স্থাপনের কাজ শুরু করেছে দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ। ২৩ জুন (সোমবার) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডিভাইডার স্থাপনের কাজ শুরু করে দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা। ২৩৬ ফুট বা ৭১ মিটার দৈর্ঘ্যের এই ডিভাইডার স্থাপণে ৭লক্ষাধিক টাকা ব্যয় হবে বলে জানিয়ছেন সংশ্লিষ্টরা। গত ১৩ মার্চ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দোহাজারী সদরে ২ শিক্ষার্থীসহ রিকশাচালক নিহত হন। এসময় এক শিক্ষার্থী আহত হয়। আরো কয়েকজন আহত ও নিহত হয়েছিলো। সাধারণ জনগণসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ, সাধারণ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথা হয় পুলিশ, পৌর প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডিভাইডার, ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি ছিলো তাদের। অবশেষে টনক নড়ে দক্ষিণ সড়ক বিভাগের। গত সোমবার সকাল থেকে ডিভাইডারের কাজ শুরু করে দক্ষিণ সড়ক বিভাগ। সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী ব্রিজের উত্তর পাশে হাজারী শপিং এর সামনে থেকে ডিভাইডারের কাজ শুরু করে পুলিশ বক্স পর্যন্ত ৭১ মিটার ডিভাইডার বসানো হচ্ছে। শিক্ষার্থী হোসেন আকিব বলেন, আমরা চাই এই দোহাজারী পুরো দেশের মানুষ চিনুক, সাধারণ শিক্ষার্থীরা দোহাজারীতে দুর্যোগপূর্ণ রয়েছে সেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাকরি পদক্ষেপ গ্রহণ করবে। সড়ক বিভাগকে বিভিন্ন সময়ে দাবি দেয়ার প্রেক্ষিতে আজকের এই প্রতিফলন। আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় দোহাজারীবাসীর জনদুর্ভোগ কমানোর চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ইতোমধ্যেই আমরা ডিভাইডার স্থাপনের কাজ শুরু করেছি। দফায় দফায় সব কাজ করানো হবে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ