শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড। 

রিপোটারের নাম / ৩৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে অগ্নিকাণ্ড ও প্রাণহানির এ ঘটনা ঘটে।

 

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বেইজিংভিত্তিক দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি।

 

এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তর-পূর্বের লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে আগুন লাগে।

 

অগ্নিকাণ্ডের পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটল তা তদন্ত করা হচ্ছে।

 

অগ্নিকাণ্ডের পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটলো তা তদন্ত করা হচ্ছে।

 

এর আগে, গত জানুয়ারিতে রাজধানী বেইজিংয়ের উত্তর-পশ্চিমের ঝাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হন। এর এক মাস আগে পূর্ব চীনের রংচেং শহরে একটি নির্মাণস্থলে আগুন লেগে ৯ জন মারা যান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ