শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন

রিপোটারের নাম / ২৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত “আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫” এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চুড়ান্ত খেলায় শহীদ আবু সাঈদ হল টাইব্রেকারে ০(২)-০(০) গোলে কবি কাজী নজরুল হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ গোলদাতা হন ওয়ালিউল্লাহ রাকিব, সেরা গোলকিপার হন রাতুল হাসান পারভেজ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন মিফতা উজ জামান।

 

আজ ২৯ মে (বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ বিকাল ০৪.৩০ ঘটিকায় চুয়েটের কেদ্রীয় খেলার মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ