শিরোনাম
শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন

রিপোটারের নাম / ৫৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (ইউআরপি) উদ্যোগে “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৫ খ্রি: আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান জনাব দেবাশীষ রায় রাজা।

 

উল্লেখ্য, ইউআরপি বিভাগের উদ্যোগে আয়োজিত “বিদায় ও বরণ” অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয় এবং নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সাথে, ওয়ার্ল্ড টাউন প্লানিং ডে ২০২৪ এর বিআইপি ডিবেট কম্পিটিশন ২০২৪ এর চ্যাম্পিয়ন, এমআইএসটি এনভায়রনমেন্ট ফেস্ট ২০২৫ এর জিআইএস কেস কম্পিটিশন এর চ্যাম্পিয়ন, চুয়েটে ইন্ট্রাবিজ ১.০ এর চ্যাম্পিয়ন এবং রুয়েটের ক্র্যাকজেক ২.০ এর অ্যা ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন এর ২য় রানার আপ হওয়া শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ