শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সাড়ে ১৬ বছরের বন্দি জীবন থেকে মুক্ত হয়েছি- ড. মোহাম্মদ আলী আজাদী

রিপোটারের নাম / ৪৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ১৭৫৭ সালে পরাজিত হয়ে ফিরে এসেছি। ১৯৪৭ সালে দ্বি-প্রজাতিক তত্ত থেকে স্বাধীন হয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। তবে এখনো পর্যন্ত স্বাধীনতার সুফল পায়নি। সুন্নাভিত্তিক দেশ পরিচালিত হচ্ছে না। গত ৫  আগস্ট ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সাড়ে ১৬ বছরের বন্দি জীবন থেকে মুক্ত হয়েছি। যদি আগামীতে রাষ্ট্র পরিচালনায় ৪ দফার ভিত্তিতে কোরআন ভিত্তিক দেশ পরিচালিত না হয়। তাহলে এই স্বাধীনতার সুফল অর্জিত হবে না। প্রথম দফা চরিত্র গঠন করতে হবে, ২ দফা সুচিন্তিতভাবে যাকাত দিতে হবে, ৩ দফায় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে, ৪র্থ দফা অসৎ কাজ বর্জন করতে হবে। তাহলে ১৯ দফা বা শতশত দফা দরকার হবে না। যেখান থেকে এসেছি, সেখানে চলে যেতে হলে সালাত কায়েম করতে হবে। এর জন্য প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতির অবদান আবু সায়েদসহ সকল শহীদদের। সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে অনেকে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই অবদানকে স্মরণ করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাদের অবদানকে স্মরণীয় করে রাখার আহব্বান জানান। ১৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলা চন্দনাইশ সদরস্থ নিউ মার্কেট ভবনের ২য় তলায় মানবকল্যাণ পরিষদের উদ্যোগে “ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমার ও আপনার করণীয়” শীর্ষক আলোচনা সভা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি  ছিলেন আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। জাহাঙ্গীর আলম ও হেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- সহকারী সচিব মো. নাজিম উদ্দীন, মৌলানা মোসলেম উদ্দীন নেজামী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মৌলানা কুতুব উদ্দীন, অধ্যাপক আযম খান, আবদুল মান্নান, ব্যাংক কর্মকর্তা ওসমান গণি, নুরুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক গোলাম কিবরিয়া মিশকাত, প্রফেসর সরোয়ার কামাল চৌধুরী, জানিপপ বিভাগীয় কর্মকর্তা মো. মহিউদ্দীন, অধ্যক্ষ নজরুল ইসলাম, ব্যবসায়ী নেতা সৈয়দ আল মামুন, কাজী মোহাম্মদ কুতুব উদ্দীন, মো. হারুন, এড. জিয়া উদ্দীন, মো. হাবিবুল উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. নাসির উল্লাহ, মাহফুজুর রহমান, নুরুল আলম, মো. জাকরিয়া, রিয়াজ উদ্দীন মাহি, শহিদুল ইসলাম, শাহেদুল মোস্তফা, নাজিম উদ্দীন তাওহীদ, হেলাল উদ্দীন, হারুনুর রশিদ, জয়নুল আবেদীন, সাবজন মুন্সি, নুরুল আলম. আহসান সাদেক পারভেজ, মো. মাহফুজ, মোহাম্মদ হাশেম, এমএ ফয়েজ, প্রকৌশলী হাসান মাসুদ আসিফ, মো. এজাজ, আরফাত উদ্দীন, আবদুল্লাহ মো. সাদ, মো. জালাল উদ্দীন, আনিসুর রহমান, প্রকৌশলী মো. আরিফ, মো. শফি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ