শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

জীবন ও দেশ রক্ষায় ছাত্রজীবন থেকেই মানবতার রাজনীতির ধারক হতে হবে

রিপোটারের নাম / ৫৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশন স্টুডেন্ট ফ্রন্ট (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট)– এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি সম্মেলন ১০জুন চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, “ধর্মের নামে একটি উগ্র, সাম্প্রদায়িক ও স্বৈরতান্ত্রিক রাজনীতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসমাজকে ইসলামের শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক মূলধারার বিপরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে উৎসাহিত করছে। এর ফলে একদিকে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ছাত্রসমাজ হিংস্র ও ধ্বংসাত্মক প্রবণতায় জড়িয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রবিরোধী একক গোষ্ঠীনির্ভর রাজনীতির ধারক কিছু রাজনৈতিক দল ছাত্রদের ব্যবহার করছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা একদিকে শিক্ষার পরিবেশকে, অন্যদিকে ছাত্রদের জীবনকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।”

সম্মেলনে সংগঠনের জেলা, মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ