এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঘটেছে এক অঘটন। টানা ৮ ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর কাছে হেরে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ নিয়েছে রংপুর রাইডার্স। আর দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করে খুলনাকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল সিলেট। লক্ষ্য তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের ৫০ বলে ৭০ রানের ইনিংসের সুবাদে ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে খুলনা।
১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহ পায় খুলনা। মোহাম্মদ নাইমের সঙ্গে আজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন মেহেদী মিরাজ। এ দুজন মিলে গড়েছিলেন ৬৫ রানের জুটি। ১৭ বলে ২০ রান করে আউট হন নাইম।
এদিকে নাইম ফিরলেও আজ ব্যাট হাতে জ্বলে ওঠেছিলেন মিরাজ। দ্বিতীয় উইকেটে ক্রিজে তাঁর সঙ্গী হন আফিফ হোসেন। তবে ৫ বলে ৩ রান করেই আউট হন আফিফ। এরপর ক্রিজে মিরাজের সঙ্গী হন অ্যালেক্স রস। রসের সঙ্গে ২৮ রানের জুটি গড়ার পর আউট হন মিরাজ। তবে সাজঘরে ফেরার আগে নিজের ফিফটির পাশাপাশি দলের জয়ের ভিতও গড়ে দেন মিরাজ। ৮ চার আর ২ ছয়ে৭০ রান করে সাজঘরে ফিরেন তিনি।
মিরাজ ফেরার পর ক্রিজে রসের সঙ্গী হন মাহিদুল ইসলাম অঙ্কন। রসের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে আউট হন অঙ্কন। এরপর উইলিয়াম বোসিস্টোকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রস।
এর আগে ব্যাট করতে নেমে খুলনার ব্যাটাররা ভালো করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন কেবল জর্জ মান্সি ও জাকির হাসান। ইনিংসের শুরুতেই দলীয় ১ রানে ০ রানে আউট হন রনি তালুকদার। এরপর ক্রিজে আরেক ওপেনার মান্সির সঙ্গী হন জাকির।
এ দুজন মিলে গড়েছিলেন ৭৪ রানের জুটি। জাকিরের সঙ্গে জুটি গড়ার পথে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটির দেখা পান মান্সি। ৩২ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর খুলনার আর কোনো ব্যাটারই ভালো করতে পারেননি। জাকির ৩২ বলে ৪৪ রান করে আউট হলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রানের সংগ্রহ গড়তে পারে সিলেট।
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.
Enter your key to unlock the system.
Don't have a key? Pay and submit the form below.
Order Submitted Successfully! We will contact you soon.