শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

তাপস গ্রেফতার সাত দিনের রিমান্ড চায় পুলিশ।

রিপোটারের নাম / ৪৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর মো. মহিববুল্লাহ।

 

আজ সোমবার (৪ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

 

 

রবিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে ডিএমপি উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

 

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে মামলা দায়ের করেন।

 

এর আগে গত ৫ আগস্ট রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার ভবনে হামলা চালানো হয়। চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকার সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;