শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত

জহর হাসান সাগর / ৪২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

 

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

সোমবার(১৪ অক্টোবর) সকালে “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যেক সামনে রেখে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মো. রাসেল। এ সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমি, তালা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান,তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ্র ঘোষ,তালা প্রেসক্লাবের যুগ্ম-দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,সদস্য পার্থ প্রতিম মন্ডল, মোঃ ফয়সাল হোসেন, মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মহিউদ্দীন মোল্লা,তরিকুল ইসলাস প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ