শিরোনাম
পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

তালায় এক প্রতারক সকালে ষড়যন্ত্র মুলক মানববন্ধন করে সন্ধ্যায় গ্রেপ্তার 

রিপোটারের নাম / ৬৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি : সকালে ষড়যন্ত্রমুলক মানববন্ধন করে জনপ্রিয় সাংবাদিক তালাপ্রেসক্লাবের সভাপতি এস,এম নজরুল ইসলাম কে গ্রেপ্তার দাবি করে সন্ধ্যায় সে নিজেই গ্রেপ্তার হওয়ায় মানুষের মুখেমুখে প্রতারক প্রতারনা করতে করতে পুলিশের খাচাঁয় বন্ধি হল।

 

নিজেই দীর্ঘ বৎসর প্রতারনা শেষে এক চিহ্নিত প্রতারক আওয়ামিলীগ সমর্থক বর্তমান নাগরিক কমিটি নামে একটি কমিটি বানিয়ে তার সাধারন সম্পাদক শেখ শফিকুল ইসলাম প্রতারনা মুলক অর্থ আত্নস্বাৎ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসাবে পুলিশের খাজায় বন্দী হয়ছেন। প্রতারকের আটকের খবরে এলাকায় মিষ্টি বিতরন করেছে সাধারন মানুষ।

 

পুলিশ জানায়, আদালতের ওয়ারেন্টে তাকে রাত অনুমান আটটার সময় পুলিশ তাকে গ্রপ্তার করেছে। তার ববিরুদ্ধে হাজরাকাটি বাজারের সন্নিকটে লিয়াকত হোসেনের বাড়ির সামনে সৈয়দ সোহরাব হোসেন ও আব্দুল জব্বার কে গুলী করে হত্যা মামলার এজাহার নামীয় আসামি ছিল সে। টাকার বিনিময়ে সমাজের সম্মানি মানুষ কে বিপদে ফেলতে বিভিন্ন কৌশলে এন,জি ও মহিলা পুরুষ সদস্যদের ত্রান দেওয়ার নামে বিভিন্ন প্রতারনার মাধ্যমে এইচক্রটি মানববন্ধন করে। গতকাল সকালে তালাবাজারে সাংবাদিক এস,এম নজরুল ইসলামের সম্মান হানি করতে মানববন্ধন করেএইচক্রটি ।তালাবাসি ধিক্কার জানায় এই মানব বন্ধন কে। তার গ্রেপ্তার খবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আনন্দের বন্যা লক্ষ করা যায়। তালায় মিষ্টি বিতরন করেছে অনেকে।

 

তালা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহিনুর রহমান তার আটকের সত্যতা স্বিকার করে জানান, আদালতের ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ শফিকুল ইসলাম গ্রাম ঘোনা বর্তমান তালা খাজরা গ্রামের বাসিন্দা। তাকে আগামিকাল আদালতে সোপর্দ করা হবে। মামলা নং-২৫০৮।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;