শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

তালায় জাতীয় শিশু কিশোর ফুল কুঁড়ি সূবর্ণ জয়ন্তী পালিত

রিপোটারের নাম / ৪৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি : “পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার(১৬ নভেম্বর) সকাল ১১ টায় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।

 

 

ফুলকুড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হক এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলা।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক এমএ হাকিম, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, খুলনা মহানগর ফুলকুড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, তালা সরকারী ব্রজেন দে সরকারী বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আবিদ হাসান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায়, নয় ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মোঃ রাসেল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি সাতক্ষীরা জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ