শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

তালায় জুয়াড়িদের কোন নাম নিশানা থাকবে না – জেলা প্রশাসক মোস্তাক 

জহর হাসান সাগর / ৪২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

 

 

জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি ) : সাতক্ষীরা তালা উপজেলার সকল কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷

 

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(৩১ অক্টোবর) অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  শেখ মোঃ রাসেল ৷

 

মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন,তালা থানার পরিদর্শক(তদন্ত) মোঃফারুক হোসেন ,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, জামায়তের পক্ষথেকে কেন্দ্রীয় সুরা সদস্য ডাঃ মাহমুদুল হক, বিএনপির উপজেলা সভাপতি মৃনাল কান্তি রায় ৷ জালালপুর ইউপি চেয়ারম্যানসহ সকল চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান,কলেজ,মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষসহ সকলস্তরেরর শিক্ষকমন্ডলী, এনজিও প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ,সুশিল সমাজের ব্যক্তিবর্গ, উপজেলার সকলস্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্হিত ছিলেন ৷

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন,জুয়ার কোন নাম নিশানা থাকবে না, এ ব্যাপারে তিনি উপজেলার দুই থানার ওসি কে নির্দেশ প্রদান করেন ৷ তিনি আৱো বলেন জলাবদ্ধতা নিরসনে সকল খাল উন্মুক্ত রাখা হবে ৷ নতুন করে কোন খাল ইজারা দেয়া হবে না ৷ সকল ইফতেদায়ী মাদ্রাসাকে সরকারী করন আৱ প্রতি উপজেলায় ১টি করে আলিয়া মাদ্রাসাকে সরকারী করার ব্যাবস্হা করার আশ্বাস প্রদান করেন৷ তহশিল অফিসের ঘুষ বানিজ্য ব্যাপারে কড়া সতর্ক বার্তা প্রদান করেন ৷


এই ক্যাটাগরির আরো সংবাদ