শিরোনাম
চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম / ৪০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এতে করে এক ঢিলে দুই পাখি মারা যাবে।

আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান… আমার পরামর্শ একটু ভিন্ন। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর পরিবর্তে ইসরায়েলিদের সরানোর চেষ্টা করুন। তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান, যেন তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে।

 

সম্প্রতি ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন, তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয়। কারণ তিনি গাজাকে ‘পরিষ্কার’ করতে চান।

 

ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলিদের নিয়ে পাল্টা প্রস্তাব দিলেন।

 

উল্লেখ্য, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বায়ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ডেনমার্ককে যুক্তরাষ্ট্রের অংশ বানাবেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ।

 

এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের সঙ্গে গত ১৫ মাসের যুদ্ধে তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো দুর্বল হয়ে গেছে। তবে তারা পুরোপুরি নির্মূল হয়ে যায়নি।

 

তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু একই সময় তারা নিজেদের গঠন করছে। আমি বলি, এটি হলো একটি চিন্তার স্কুল, এটি একটি ধারণা, এটি একটি কারণ, এটি (প্রতিরোধ বাহিনী) এমন একটি বিষয় যা সবসময় থাকবে।

 

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, স্কাই নিউজ


এই ক্যাটাগরির আরো সংবাদ