শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

নগরফুলের এক দশক পূর্তি উৎসব উদযাপিত

রিপোটারের নাম / ৫১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি :  সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করেছে। এক দশকের এই দীর্ঘ যাত্রাপথে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ উপলক্ষে ২২ আগষ্ট শুক্রবার, বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় “নগরফুলের এক দশক পূর্তি উৎসব”।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (ক্রাইম) হূমায়ুন কবির, নগরফুলের উপদেষ্টা মোস্তাক হোসাইন, কোহিনূর কামাল, কামরুজ্জামান লিটন, সাঈদ মিল্কি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভ ডোলান্ড, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, এবং লায়ন জেলা রিজিওন চেয়ারপার্সন লায়ন ওসমান গনি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরফুলের সভাপতি মোহিমানুর রহমান মাহিম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য রাশেদা আক্তার ইমু।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,

“নগরফুলের মতো স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের অবহেলিত শিশুদের জন্য আশার আলো হয়ে কাজ করছে। এমন উদ্যোগ সমাজকে বদলে দিতে পারে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে নগরফুল আরও বৃহৎ পরিসরে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।”

 

এসময় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন নগরফুলের এক দশকের পথচলার গল্প, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন,

“গত দশ বছরে নগরফুল শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শত শত শিশু ও পরিবারকে সহায়তা করেছে। এই সাফল্যের কৃতিত্ব নগরফুলের প্রতিটি স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও দাতাদের।”

 

অনুষ্ঠানে “এক দশক পূর্তি ম্যাগাজিন” এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে অবদান রাখা স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের হাতে সম্মাননা প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় নগরফুলের শিশুরা, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।

 

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, নগরফুল শুধু একটি সংগঠন নয়; এটি একটি পরিবার, যা সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও নগরফুল সমাজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

এক দশকের এই দীর্ঘ যাত্রায় নগরফুল নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে আছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.