শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর যৌথ উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, ফ্রি হেলথ ক্যাম্প এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সি আর বি, ষোলশহর ও ডি সি হিল শাখার প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর বিভাগীয় প্রধান ও শাখা প্রধান জি.এম. আহমেদ ইকুবাল। তিনি বলেন, “এমন মানবিক উদ্যোগে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও নগরফুলের সঙ্গে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে আগ্রহী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর মার্কেটিং ও কমার্শিয়াল কর্মকর্তা মারিয়ম খান; ওয়ান-এর মার্কেটিং ও কমার্শিয়াল ম্যানেজার রুমানা আফরোজা,ওয়ান-এর ম্যানেজার আতিকুর রহমান, নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম, সাবেক সভাপতি রাশেদা আক্তার ইমু, নগরফুলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম; সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম; অর্থ সম্পাদক অমিত ভট্টাচার্য্য; সাংগঠনিক সম্পাদক এম.জি. রহমান; কার্যকারী সদস্য আল রিজোয়ান আহমেদ চৌধুরি, এছাড়া নগরফুলের প্রজেক্ট ডিরেক্টরসহ ও নগরফুলের শাখা চিফ সহ সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।
নগরফুলের সভাপতি মোহাইমিনুর রহমান মাহিম তাঁর বক্তব্যে ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। প্রধান অতিথি বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বাচ্চারা স্বাস্থ্যসেবা ও শিক্ষা সামগ্রী এবং শিতের পিঠা পেয়ে অনেক আনন্দিত ছিলো। পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ