শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে  এনসিপি

রিপোটারের নাম / ৪৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “আমাদের দলের জন্ম, আমাদের সকল শ্রম—সবই আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য নিবেদিত। আপনাদের অভিযোগ-অনুযোগ ও প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই আজ, এক বছর পর, আমরা আবার শহীদ মিনারে দাঁড়িয়ে ঘোষণা করছি আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার।”

এনসিপির ২৪ দফা ইশতেহার

১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক

২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন

৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

৭. গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার

৮. স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ

৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা

১০. জাতি গঠনে আধুনিক ও মানবিক শিক্ষানীতি

১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তির বিপ্লব

১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা রক্ষা

১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪. ইনসাফভিত্তিক অর্থনৈতিক কাঠামো

১৫. তারুণ্য উন্নয়ন ও কর্মসংস্থান

১৬. বহুমুখী বাণিজ্য ও টেকসই শিল্পায়ন

১৭. কৃষি উন্নয়ন ও খাদ্য সার্বভৌমত্ব

১৮. শ্রমিক ও কৃষকের অধিকার সংরক্ষণ

১৯. জাতীয় সম্পদের সুশাসন

২০. পরিকল্পিত নগরায়ণ, পরিবহন ও আবাসন

২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২. প্রবাসীদের অধিকার ও মর্যাদা

২৩. বাংলাদেশপন্থি, স্বার্থ-নির্ভর পররাষ্ট্রনীতি

২৪. সমন্বিত ও আধুনিক জাতীয় প্রতিরক্ষা কৌশল

ইশতেহার ঘোষণার শেষে নাহিদ ইসলাম বলেন, “এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার। জনগণের সহযোগিতায় আমরা সেই শাসনব্যবস্থাকে পরাজিত করেছি, কর্তৃত্ব ফিরিয়ে এনেছি মানুষের হাতে। এখন সময় এসেছে নতুন রাষ্ট্র গঠনের। আসুন, আমরা সবাই মিলে এই ২৪ দফাকে বাস্তবে রূপ দিয়ে নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলি।”

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.