শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নিকোর জন্য ম্যানসিটিকে গুনতে হচ্ছে ৬০ মিলিয়ন ইউরো।

রিপোটারের নাম / ৫৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক : জানুয়ারির ট্রান্সফার সীমা সোমবার শেষ হচ্ছে। তার আগে পর্তুগীজ ক্লাব পোর্তো থেকে আরেকজন খেলোয়াড় কিনেছে ম্যানচেস্টার সিটি। পোর্তোর মিডফিল্ডার নিকো গঞ্জালেসকে নিয়েছে সিটিজেনরা। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা নিকোর জন্য ম্যানসিটিকে গুনতে হচ্ছে ৬০ মিলিয়ন ইউরো।

লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকতে থাকা সিটিজেনদের শক্ত করতে জানুয়ারির ট্রান্সফারে প্রায় ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। নিকো গঞ্জালেসের আগে চার খেলোয়াড় কিনেছে কাতারি মালিকানার ক্লাবটি।

স্পেনের মিডফিল্ডার নিকো শিগগিরই ইংল্যান্ডে যাবেন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য। ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছে এমন তথ্য। গঞ্জালেস দলে যোগ দেয়ার পর মিডফিল্ডে আরও শক্ত ভিত পাবে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;