শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নির্বাচনে  এখন পর্যন্ত কোনো হুমকি দেখছি না : আইজিপি 

রিপোটারের নাম / ৬৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশ অনুযায়ী কাজ করতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত কোনো হুমকি দেখছেন না তাঁরা।

 

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক।

বৈঠক শেষে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন সাংবাদিকদের বলেন, যখনই নির্বাচন আসে আইনশৃঙ্খলা বাহিনী ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করা দরকার, তা–ই তাঁরা করে থাকেন।

 

আইজিপি বলেন, এখন পর্যন্ত তাঁরা কোনো থ্রেট (হুমকি) দেখছেন না। তারপরেও গোয়েন্দা সংস্থা সব জায়গায় কাজ করছে। তারা যে তথ্য দেবে, আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে।

 

বিএনপির চলমান হরতাল–অবরোধ ঘিরে গাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। প্রায় সবকিছু স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;