শিরোনাম
পোরশা থানা এলাকায় মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক ডাকাত  গ্রেফতার  পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতা ও দুর্নীতিকে  উত্তরণ ঘটিয়ে উৎপাদনমুখী ও জনবান্ধব অর্থনীতি গড়ে তোলা সম্ভব: সাঈদ আল নোমান আরও একটা সাফ জয়ের দারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য্য ধরে আন্দোলন দমনে কাজ করেছে  ডিএমপি।  রাজনীতি আমাদের পেশা নয়, এটা কর্তব্য হিসেবে নিয়েছি : ডা. শফিকুর রহমান মিয়ানমার সীমান্তে ছোড়া গুলিতে আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে। বিএনপি একক শক্তিতেই সরকার গঠনের মতো অবস্থানে রয়েছে : তারেক রহমান দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানো হয়েছে ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন 
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

পরিবেশ সচেতনতায় ওয়ান ম্যান আর্মির ‘রোড টু গ্রীন আর্থ’-এর তৃতীয় পর্ব নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে।

রিপোটারের নাম / ৫৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘Road to Green Earth 4.0’-এর তৃতীয় পর্ব “সবুজ চিন্তা, সবুজ কর্ম”। ৩ আগস্ট, রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরিবেশবান্ধব ও ক্ষতিকর গাছের পার্থক্য, জলবায়ু পরিবর্তন, বন উজাড়সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে একটি শিক্ষামূলক সেশন পরিচালিত হয়।

 

সেশনের পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করে। সেরা প্রতিযোগীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে, যাতে তারা বাস্তবেই সবুজের চর্চা শুরু করতে পারে।

 

প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, “শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা আমাদের কর্তব্য। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।” আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করেছে, তারা ইতোমধ্যে ভবিষ্যতের জন্য সচেতন হয়ে উঠছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ